
মো: আল মাসুম খান, খুলনা বিভাগ ব্যুরো চিফ :

আজ ১ জুলাই, ২০২৫ মঙ্গলবার, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জেলা প্রশাসন, খুলনার আয়োজনে খুলনা কালেক্টরেট জামে মসজিদে বাদ যোহর এক দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শহীদ সাকিব রায়হানের পিতা জনাব আজিজুর রহমান, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ ফিরোজ সরকার, ডিআইজি (খুলনা রেঞ্জ) জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, খুলনা জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বিতান কুমার মন্ডল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব নূরুল হাই মোহাম্মদ আনাছ, বিপিএএ
রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি জনাব এ্যাড: এস এম শফিকুল আলম মনা, খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমীর জনাব মাহফুজুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির সংগঠক জনাব আহমেদ হামীম রাহাত।
এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, খুলনা মহানগর শাখার আহ্বায়ক জনাব আল শাহরিয়ার, জাস্টিস ফর জুলাই সংগঠনের কেন্দ্রীয় সংগঠক জনাব সাঈফ নেওয়াজ এবং অভ্যুত্থানে চোখে গুলিবিদ্ধ হয়ে আহত জনাব আব্দুল্লাহ আল শাফিল।
অনুষ্ঠানে আরও অংশ গ্রহণ করেন জেলা পুলিশ খুলনার অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. আলবেরুনী, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব রফিউল ইসলাম টুটুল, ইমাম পরিষদের নেতৃবৃন্দ, আন্দোলনে আহত ও কারাবরণকারীরা, শহীদদের পরিবারের সদস্যবৃন্দসহ সর্বস্তরের মানুষ।
উক্ত দোয়া মাহফিলটি ছিল এক আবেগঘন সম্মিলন, যেখানে জাতির সূর্য সন্তানদের স্মরণে সকল শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।