
এ জেড. আমিনুজ্জামান রিপন :

গতকাল সোমবার (৩০ জুন) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি করা হয়- শেখ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক- মনিরুজ্জামান বাবলু এবং টুঙ্গিপাড়া পৌর বিএনপির মোঃ ইমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক- বাবু।
সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, খন্দকার মাসিকুর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগ। সেলিমুজ্জামান সেলিমসহ সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, শরিফ রকিবুজ্জামান আহবায়ক গোপালগঞ্জ জেলা বিএনপির উপস্থিতিতে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও টুঙ্গিপাড়া পৌরসভার কমিটি ঘোষণা করা হয়।
যে সকল নেতারা কমিটিতে স্থান পেয়েছে তারা নিঃসন্দেহে ত্যাগী ও বিগত সরকারের আমলে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার বলে ব্যক্ত করেছেন সাধারণ মানুষ। তারা বলেছেন, এই পরিচ্ছন্ন ও ত্যাগীদের এই কমিটিতে স্থান দিয়ে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী প্রমাণ করেছেন, “ব্যাক্তির চেয়ে দল বড়ো”। তারা আরো বলেন, এস,এম জিলানীর হাত ধরে এই কমিটির নেতাদের নেতৃত্বেই টুঙ্গিপাড়া উপজেলায় বিএনপির সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন রাজনৈতিক মাঠ গড়তে সহায়ক হবে।
টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটিতে পরিচ্ছন্ন ও ত্যাগীদের স্থান দেওয়ায় সর্বমহলে কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের সভাপতি এস,এম জিলানীর গুণচর্চা চলছে। ভাসছে প্রশংসায়। আসছে ০৫ই জুলাই গোপালগঞ্জ জেলা বিএনপির সম্মেলন। এ ব্যপারে তার ও কেন্দ্রীয় বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের নজর দারীর প্রয়োজন বোধ করছে অনেকে।
২০২৪ সালের ০৫ ই আগস্ট বিগত সরকারের পতনের পর গোপালগঞ্জ জেলা বিএপির পদধারী চিহিৃত কিছু নেতারা ব্যক্তি স্বার্থ সিদ্ধির লক্ষ্যে করেছে দখলদারি, চাঁদাবাজি ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা দিদার হত্যা মামলা বাণিজ্যে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএপির ভাবমূর্তি নষ্ট হয়েছে। চিহিৃত গুটি কয়েক নেতাদের কারণে প্রশ্ন বিদ্ধ হয়েছে গোপালগঞ্জ জেলা বিএনপি। এ বিষয়ে নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছে গোপালগঞ্জবাসী।