গণতন্ত্র ফিরিয়ে আনতে ভেদাভেদ ভুলে এক সঙ্গে কাজ করার আহ্বান মঞ্জুর।

মো: আল মাসুম খান,বিভাগীয় ব্যুরো চিফ,খুলনা:

গণতন্ত্র ফিরিয়ে আনতে ভেদাভেদ ভুলে এক সঙ্গে কাজ করার আহ্বান মঞ্জুর।
খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা সদর -সোনাডাঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, গত ১৫/১৬ বছর যাবত স্বৈরাচার শেখ হাসিনা সরকার বিএনপিসহ বিরোধীদের গায়েবি মামলা, ষড়যন্ত্রমূলক মামলা, মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে নির্যাতন করে আসছিল। দলের লাখ লাখ নেতা – কর্মি ফ্যাসিবাদ সরকারের মামলা নির্যাতন সহ্য করে রাজপথ ছাড়েনি। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় দেশের জনগণ মুক্তি পেয়েছে। গতকাল বৃহস্পতিবার ১২ জুন বিকেলে খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মরহুম এসএম মোরশেদ আলম, যুবদল নেতা মরহুম ইফতেখার বিশ্বাস এবং ওয়ার্ড বিএনপি নেতা গুম হওয়া মনিরুল ইসলাম বাবুর বাসভবনে পরিবার বর্গের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। আজকের এই দিন দেখে যেতে পারেনি তারা। রাজপথের লড়াকু সৈনিক ছিল তারা। দেশের যে বর্তমান চলমান অবস্থা, এসময় প্রয়াত মোরশেদ আলম, ইফতেখার বিশ্বাস এবং গুম হওয়া মনিরুল ইসলাম বাবু’র অবদানকে স্মরণ করে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীরা। নজরুল ইসলাম মঞ্জু দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এ সময় মেহেদী হাসান দিপু, সাদিকুর রহমান সবুজ, তরিকুল আলম তুষার, হুমায়ুন কবির, পারভেজ মোড়ল, হারুন মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।