
মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :
খুলনা মহানগর বিএনপি’র পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে খালিশপুর থানা বিএনপি’র উদ্যোগে শিল্পনগরী খ্যাত খালিশপুরে এক মাদক বিরোধী র্যালী ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ১১ মে বিকেল ৪টায় নগরীর খালিশপুর থানার ৭, ৮ ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খালিশপুর এলাকায় এই সমাবেশ- র্যালী হয়েছে। খালিশপুরের চিত্রালী বাজার চত্বরে মাদক বিরোধী র্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন মহানগর সভাপতি এড. শফিকুল আলম মনা। খালিশপুর থানা সভাপতি এ্যাড. শেখ মোহাম্মাদ আলী আলী বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা শেখ সাদী, খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, বিপ্লবুর রহমান কুদ্দুস, মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আহসান উল্লাহ বুলবুল, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লিটন খান, ৮নং ওয়ার্ড বিএনপি মোঃ সাইফুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, মো: মাফিজুর রহমান, মো: সবুজ, রসিউর রহমান, রুবেল, হৃদয় মাস্টার, কালু, জাহাঙ্গীর, আলমগীর, আলাউদ্দিন, সিরাজুল ইসলাম, আব্দুর রহিম সহ সংগঠনের তিনটি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত বিএনপির সকল নেতৃবৃন্দ একযোগে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষার জন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মাদক বিরোধী সমাবেশ শেষে বিএনপি নেতা-কর্মীরা মাদক বিরোধী প্লাকার্ড নিয়ে র্যালী শুরু করে। বিএনপি’র মাদক বিরোধী র্যালিটি বিআইডিসি রোড হয়ে ক্রিসেন্ট গেটে গিয়ে শেষ হয়।