
মো: আল মাসুম খান,ব্যুরো চিফ খুলনা :

খুলনায় মহানগর বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে বিএনপির উদ্যোগে খুলনা নগরীতে মাদক বিরোধী সমাবেশ ও র্যালি হয়েছে। আজ মঙ্গলবার ১৩ মে বিকাল ৪টায় শিল্পনগরীর খালিশপুরের ৯, ১৪ ও ১৫নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে স্থানীয় বৈকালি বাজার মোড়ে র্যালি পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। খালিশপুর থানা সভাপতি এড. শেখ মোহাম্মাদ আলী বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর সভাপতি এড. শফিকুল আলম মনা। মাদক বিরোধী সমাবেশে প্রধান বক্তার বক্তৃতা করেন মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, বিপ্লবুর রহমান কুদ্দুস, মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন, সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, ১৪নং ওয়ার্ড সভাপতি হায়দার আলী তরফদার, ১৫নং ওয়ার্ড সভাপতি কাজী একরাম মিন্টু, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদুল হোসেন, গোলাম মোস্তফা ভুট্টো, কাজী সালাউদ্দিন, শেখ নুরুল ইসলাম নুরু, আনজিরা বেগম, শাহনাজ সরোয়ার, নিঘাত সীমা, মিসেস মনি, মাহমুদ হোসেন শান্ত, মো. হাসান, গোলাম সরোয়ার, শেখ নকিবুর রহমান, শেখ মিজানুর রহমান, শেখ আব্দুল হালিম, মো. মনির, আলাউদ্দিন তালুকদার, কাজী সালমান মেহেদী, শেখ ইকরামুল কবির, বাবুল মুন্সি, মো. আব্দুস সালাম, মুন্সি আকবর আলী মুরাদ, মাহবুব হোসেন বাবুল প্রমুখ। নগর বিএনপি’র পূর্ব ঘোষিত মাদকবিরোধী সমাবেশ শেষে বিএনপি নেতা-কর্মীরা মাদক বিরোধী প্লাকার্ড নিয়ে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।