
এ জেড আমিনুজ্জামান রিপন:
রোববার (১১মে) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)এর উদ্যোগ গোপালগঞ্জ শহরে মোটরসাইকেল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি এনসিপি এর কেন্দ্রীয় সদস্য মো. আরিফুল দাড়িয়ার নেতৃত্বে গোপালগঞ্জ শহরের পোস্ট আফিস মোড় থেকে শুরু করেন তারা।
আনন্দ শোভা যাত্রাটিতে প্রায়২০টি মোটরসাইকেল অংশ গ্রহণ করে। এতে প্রায় ৪০ জন এনসিপির নেতা কর্মীরা উপস্থিত ছিল। আনন্দ শোভাযাত্রাটি প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে দিয়ে,পুলিশ লাইন মোড় হয়ে বিশ্ব রোড দিয়ে,গোপালগঞ্জ মেডিকেল কলেজ প্রদক্ষিণ করে গোপালগঞ্জ সদর হাসপাতালে সামনে দিয়ে পুনরায় পোস্ট অফিস মোড়ে এসে শান্তিপূর্ণভাবে হয়। এনসিপির নেতা কর্মীদের সার্বক্ষণিক নিরাপত্তা প্রদানে গোপালগঞ্জ সদর থানা পুলিশের একটি পিকাপ উপস্থিত ছিল। এ আনন্দ শোভাযাত্রায় উপস্থিত নেতৃবৃন্দ ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ স্লোগান দিতে থাকে। জানা যায় বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সকল কার্যক্রম ব. সরকার নিষিদ্ধ করায় তাদের এই আনন্দ শোভাযাত্রার আয়োজন।
অপরদিকে ১৭ বছর ক্ষমতায় থাকা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এর গোপালগঞ্জ জেলার নেতা কর্মীদের দলটির উপর নিষেধাজ্ঞার ব্যপারে কোন প্রতিক্রিয়া দেখা যায় নি।