অবশেষে তালার আলোচিত ইউএনও কে রংপুরে বদলি।

মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :

অবশেষে তালার আলোচিত ইউএনও কে রংপুরে বদলি।
খুলনা বিভাগের ‎সাতক্ষীরার তালা উপজেলার কালের কণ্ঠ পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড দেয়া আলোচিত ইউএনও শেখ রাসেলকে রংপুর বিভাগে বদলি করা হয়েছে। ‎রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঃ শহিদুল ইসলাম স্বাক্ষরিত ০৫.০০.০০০০. ১৩৯.১৯. ০০৯. ২৪-১৫৪ নম্বর স্মারকে গতকাল সোমবার ৫ মে এ আদেশ দেয়া হয়েছে। ‎উল্লেখ্য, উল্লেখ্য গত ২২ এপ্রিল দুপুরে তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের প্রায় ১১ কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান কালের কণ্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপু। এ সময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এমএম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সঙ্গে কথাকাটাকাটি হয় এক পর্যায়ে সাংবাদিককে লাঞ্ছিত করে। এ ঘটনায় উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেলকে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিক টিপুকে ১৮৬ ধারায় ১০ দিনের সাজা দেন এবং ২০০ টাকা জরিমানা করেন। এ ঘটনায় ফুঁসে উঠে তালাসহ সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও আঞ্চলিক পত্রিকায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেলের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। পরদিন তালা, সাতক্ষীরাসহ সারা দেশে শুরু হয় মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান। সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক টিপুর পক্ষে জামিনের আবেদন করেন পরবর্তীতে আদালতে সাংবাদিকদের দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটামের মুখে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিনে মুক্তি দেন।