মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :

খুলনা বিভাগের সাতক্ষীরার তালা উপজেলার কালের কণ্ঠ পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড দেয়া আলোচিত ইউএনও শেখ রাসেলকে রংপুর বিভাগে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঃ শহিদুল ইসলাম স্বাক্ষরিত ০৫.০০.০০০০. ১৩৯.১৯. ০০৯. ২৪-১৫৪ নম্বর স্মারকে গতকাল সোমবার ৫ মে এ আদেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, উল্লেখ্য গত ২২ এপ্রিল দুপুরে তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের প্রায় ১১ কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান কালের কণ্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপু। এ সময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এমএম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সঙ্গে কথাকাটাকাটি হয় এক পর্যায়ে সাংবাদিককে লাঞ্ছিত করে। এ ঘটনায় উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেলকে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিক টিপুকে ১৮৬ ধারায় ১০ দিনের সাজা দেন এবং ২০০ টাকা জরিমানা করেন। এ ঘটনায় ফুঁসে উঠে তালাসহ সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও আঞ্চলিক পত্রিকায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেলের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। পরদিন তালা, সাতক্ষীরাসহ সারা দেশে শুরু হয় মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান। সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক টিপুর পক্ষে জামিনের আবেদন করেন পরবর্তীতে আদালতে সাংবাদিকদের দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটামের মুখে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিনে মুক্তি দেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||