
কাজী মাহমুদ(ক্রাইম নিউজ)বিশেষ প্রতিনিধি:
গোপালগঞ্জে সাবেক জেলা বিএনপির সভাপতি গণসংযোগ ও সুধী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২-মে) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি বাজার ও কাজুলিয়া বাজারে গণসংযোগ ও বাজার বৈঠক করেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সিনিয়র সদস্য এম এইচ খান মঞ্জু।
গণসংযোগ চলাকালে এম এইচ খান মঞ্জু বলেন, জননন্দিত নেতা তারুণ্যের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১-দফা বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ ২-আসনের সংসদীয় নির্বাচনী এলাকার প্রত্যেকটা জনগণের কাছে বিভিন্ন হাটবাজারে মাঠে-ঘাটে বাড়িতে বাড়িতে গিয়ে গণসংযোগ ও প্রচারের মাধ্যমে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি। আপনারা চাইলে গোপালগঞ্জ ২-আসন থেকে আমি সংসদ নির্বাচন করবো আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। এরপর তিনি সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের মধুমতি হাট বাজারেও গণসংযোগ করেন।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেজর অবসর অহিদুল হক মোল্লা, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, পৌর বিএনপি’র সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ঝান্টু খান, গোবরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুজ্জামান টুটুল, কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি রমেন্দ্রনাথ সরকার, জেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক জমির উদ্দিন মোল্লা, জেলা বিএনপির সাবেক সদস্য শেখ ইয়াহিয়া সহ অনেকে।
এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিতি ছিলেন সাবেক বিএনপি নেতা মাসুদ শেখ, বিএনপি কর্মী ডাবলু কাজী, মুর্শিদ চৌধুরি, তোফায়েল শেখ, শহিদুল ইসলাম ঘুঘু, লেলিন সরকার সহ অসংখ্য নেতাকর্মীরা।