
মো: আল মাসুম খান, ব্যুরো চিফ, খুলনা :

একনলা একটি বিদেশি বন্দুক এবং ৭ টি দা সহ সেলিম শেখ (৩৭) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার রাত ৩ টার দিকে ফুলতলা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক যুবক ফুলতলা সদর ইউনিয়নের বাজারে অবস্থিত ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সাঈদ শেখের ছেলে।
বিদেশি এক নলা বন্দুক ও দেশীয় অস্ত্রসহ যুবক আটকের বিষয়টি নিশ্চিত করে ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিল্লাল হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রাতে সেলিম শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময়ে বাড়ি থেকে ৭ টি ছেন দা এবং একটি বিদেশী একনলা বন্দুক উদ্ধার করে। পরে থানায় এনে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রেফতারকৃত সেলিম একনলা বন্দুকের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তার বিরুদ্ধে থানায় অন্য কোন অভিযোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্রসহ আটককৃত সেলিম শেখের বিরুদ্ধে ফুলতলা থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।