খুলনার ফুলতলায় যুবককে গুলি ক‌রে হত্যা।

মো. আল মাসুম খান, ব্যুরো চিফ, খুলনা :

খুলনার ফুলতলায় যুবককে গুলি ক‌রে হত্যা।

খুলনা জেলা ও মেট্রোপলিটনের প্রবেশ মুখ ফুলতলা উপজেলার পিপরাইল এলাকায় সুমন মোল্লা নামের একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গুলিতে নিহত সুমন মোল্লা ফুলতলা উপজেলার পিপরাইল গ্রামের রকিব উদ্দিন মোল্লার ছেলে। ফুলতলা থানা পুলিশ ও স্থানীয়রা জানান, জামিরা বাজারের উদ্দেশ্যে তিনি দুপুর ১ টা ৪০ মিনিটে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে ১ কিলোমিটার দূরত্বে পিপরাইল নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেল যোগে ৩ টি যুবক তার গতি রোধ করে। সুমন মোল্লা কিছু বুঝে ওঠার আগে মোটর সাইকেলে থাকা ৩ যুবকের এক যুবক তাকে লক্ষ করে গুলি করে। গুলিটি তার ডান থুতনি ভেদ হয়ে বের হয়ে যায়। এ সময়ে সুমন মোল্লা মোটর সাইকেল থেকে ছিটকে পাশের একটি ধান ক্ষেতে পড়ে যায়। সন্ত্রাসীরা গুলি করে মোটর সাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় এলাকাবাসী গুলির শব্দে ঘটনাস্থলে এসে সুমন মোল্লাকে ধানক্ষেতে পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পৌঁছানোর আগেই গুলিবিদ্ধ সুমন মোল্লার মারা যায়। ফুলতলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান খান সুমন মোল্লার মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের আটকে সম্ভাব্য স্থানে পুলিশ চেকপোস্ট এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। সুমন মোল্লার মরদেহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরো জানান নিহত সুমন মোল্লার বিরুদ্ধে থানায় মামলা আছে এবং সেই মামলায় তিনি কারাগারেও ছিলেন।