
ভাঙ্গা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর) :

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ১০ বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে পাশের বাড়ি দেলোয়ার মোল্লা(৫৫) বিরুদ্ধে। ধর্ষক দেলোয়ার মোল্লা(৫৫) হরুপদিয়া গ্রামের ধলা মোল্লার পুত্র।
স্থানীয় কতিপয় কিছু অসাধু মাতবরেরা মোটা অঙ্কের টাকা খেয়ে সালিশি বসিয়ে ভুক্তভোগী পরিবারকে দুই লাখ টাকা জরিমানা দিয়ে মীমাংসার করে ব্যপারটি ধামা চাঁপা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয় ।অপর দিকে ধর্ষণের বিচারের দাবিতে হরুপদিয়া গ্রামবাসী বিক্ষোভ মিছিল করে। এলাকার অসাধু মাতবররা এলাকা ছেড়ে পালিয়েছে।
ধর্ষক দেলোয়ারের বিচার ও ফাঁসির দাবিতে ভুক্তভোগীর পরিবার বলেন আমরা নিতান্তই গরীব মানুষ, আমার ১০ বছরের শিশুর সাথে ও যা করেছে তা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আমরা এর সঠিক বিচারের দাবি জানাই দেশবাসী ও প্রশাসনের কাছে ।
এ ব্যপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ভুক্তভোগীর বাবা বাদি হয়ে একটি ধর্ষণ মামলা প্রস্তুত করছে। মামলাটি প্রক্রিয়াধীন আছে ।