চট্টগ্রামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা ।

মো. টিপু সুলতান ( চট্টগ্রাম) :

চট্টগ্রামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা ।

চট্টগ্রামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে নাজিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে চন্দনাইশ উপজেলার নয়াপাড়া এলাকায় ।ঘটনাটির প্রত্যক্ষদর্শী নানা ও নানীকে কুপিয়ে পালিয়ে যায় অভিযুক্ত ধর্ষক নাজিম। নাজিম ঐ কিশোরীর মায়ের চাচাতো ভাই। পরে
পুলিশ ও স্থানীয়রা জানান, কিশোরী ঈদের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার রাতে একই বাড়ি বেড়াতে আসেন তার মামা নাজিম। এর পর আনুমানিক দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কিশোরীকে মুখে কাপড় গুঁজে নাজিম ধর্ষণ করার পর হত্যা করে।ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।