
এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জে রেসিলেন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যাডাপটেশন এন্ড ভালনারেবিলিটি
রিডাকশন প্রজেক্ট (রিভার) বিষয়ে তিনদিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু
হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায়
গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন উপজেলা প্রকৌশলী, সহকারী
প্রকৌশলী, ঠিকাদার প্রতিনিধি ও কনসালট্যান্টদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা
শুরু হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার
বিভাগের ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শরীফ উদ্দিন। বিশেষ অতিথি
ছিলেন রিভার প্রজেক্টের প্রকল্প পরিচালক অরুণ কুমার চৌধুরি। সভাপতিত্ব করেন
গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি জানান, বিশ^-ব্যাংকের অর্থায়নে এ প্রজেক্টের আওতায়
গোপালগঞ্জ জেলায় মোট ৬৭টি ফ্লাড-সেল্টার নির্মিত হবে। ইতিমধ্যে জেলায় এ
কাজ শুরু হয়েছে। তিনি এ কাজের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে শতভাগ দায়িত্বশীল
থাকার আহ্বান জানান। ॥