
টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি (গোপালগঞ্জ):

২৬ মার্চ- ৫৫ তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শহীদদের স্মরণে শ্রদ্ধা। এই দিন বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে বাঙ্গালিজাতী পরাধীণতার শক্তিকে ভেঙে মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে পাক হানাদার বাহিনীর বন্ধী শিকল থেকে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনটির প্রথম প্রহরে টুংগীপাড়া উপজেলা চত্বরে শহীদ মিনার ও ৭১ এর বধ্যভূমিতে’ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক সহ উপজেলা প্রশাসন, সরকারি কর্মকর্তা , কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এসময় টুঙ্গিপাড়া উপজেলা হেলিপ্যাড মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন শেষে পুলিশ, আনসার , বিএনসিসির , ফায়ার সার্ভিস, উপজেলা স্কাউট দলসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করে। এরপর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক।।