গোপালগঞ্জে খেলাফত মজলিসের ইফতার মাহফিলে অনুষ্ঠিত।

কাজী মাহমুদ বিশেষ প্রতিনিধি(ক্রাইম নিউজ) :

গোপালগঞ্জে খেলাফত মজলিসের ইফতার মাহফিলে অনুষ্ঠিত।
বাংলাদেশ খেলাফত মজলিশ গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে আলোচনা ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬-মার্চ) সন্ধ্যায় শহরের পাবলিক হল মোড় কে.এস.পি রেস্টুরেন্টে গোপালগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মারুফ হাসান কাসেমী নদভীর সভাপতিত্বে এ ইফতার মহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন। তিনি বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার বিদায়ের সময়ই মানুষ ইসলামের পক্ষে ম্যান্ডেট বুঝিয়ে দিয়েছেন। এ দেশ চলবে তৌহিদির ভিত্তিতে। কোন মানুষ রচিত আইন এ দেশে চলতে পারেনা। আতাউল্লাহ আমিন আরও বলেন, আমরা যারা স্বৈরাচার বিরোধী ছিলাম তাদেরকে এক সাথে নিয়ে এক এবং অভিন্নভাবে নির্বাচনে লড়বো। বিশেষ করে সব ইসলামি দলকে একসাথে নিয়ে নির্বাচনে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে।
অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা হারুনুর রসিদ ভুঁইয়া, ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবু হানিফ নোমান, গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক মুফতি গাউসুর রহমান বক্তব্য রাখেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সালেহ আহমেদ, জামাতের ফরিদপুর অঞ্চলের নেতা অ্যাডভোকেট সরদার আজমল হোসেন, জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, ইসলামি আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদার সহ অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন খেলাফত মজলিসের গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাওসার আহমাদ।