
নিজস্ব প্রতিবেদক :

পটুয়াখালীর বাউফলে কবিরকাঠি গ্রামের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের মামলার ১নং আসামি জিহাদ সিকদারকে (২৬) গ্রেফতার করেছে র্যাব-৮।
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে বাউফল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ধর্ষক জিহাদ একই গ্রামের বাসিন্দা। জিহাদের স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
জানা ষায়, গত বছর ১০ জুলাই স্কুলে যাওয়ার পথে বাউফল উপজেলার কবিরকাঠী গ্রামের সপ্তম শ্রেণীর ১৩ বছরের এক ছাত্রীকে জোর করে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।
স্কুলছাত্রীর বাবা বাউফল থানায় আট জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। প্রায় ছয় মাস ধরে পলাতক ছিলেন ধর্ষক জিহাদ। ধর্ষক জিহাদকে কারাগারে প্রেরণ করা হয়েছে।