পাহাড়ি জনগোষ্ঠী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলায় সরকারের তিব্র নিন্দা ।

নিজস্ব প্রতিবেদক:

পাহাড়ি জনগোষ্ঠী শিক্ষার্থীদের সমাবেশে হামলায় সরকারের নিন্দা
পাহাড়ি জনগোষ্ঠী শিক্ষার্থীদের সমাবেশে হামলায় সরকারের নিন্দা

অন্তর্বর্তীকালীন সরকার পাহাড়ি জনগোষ্ঠী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

রাজধানীর মতিঝিলে ১ জোনুয়ারী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে এই হামলার ঘটনা ঘটে । সরকার এই হামলার তদন্তের কঠোর নির্দেশ দিয়েছিলেন।

এ ঘটনায় ইতোমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত প্রকৃত অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে বলে জানান প্রধাণ উপদেষ্টার প্রেস উইং ।  সেই সাথে আরো জানান ঘটনার সাথে জড়িত সকলকে বিচারের মুখোমুখি করা হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং বার্তায় বলা হয়, জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, সরকার ব্যক্ত করছেন যে বাংলাদেশে সহিংসতা, জাতিগত বিদ্বেষ এবং ধর্মান্ধতার কোনো স্থান নেই। ঐক্য, শান্তি ও আইন-শৃঙ্খলার  যারা ভঙ্গ করবে, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।  সরকারের পক্ষ থেকে এ সকল বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।