নিজস্ব প্রতিবেদক:
[caption id="attachment_2142" align="alignleft" width="206"]
পাহাড়ি জনগোষ্ঠী শিক্ষার্থীদের সমাবেশে হামলায় সরকারের নিন্দা[/caption]
অন্তর্বর্তীকালীন সরকার পাহাড়ি জনগোষ্ঠী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
রাজধানীর মতিঝিলে ১ জোনুয়ারী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে এই হামলার ঘটনা ঘটে । সরকার এই হামলার তদন্তের কঠোর নির্দেশ দিয়েছিলেন।
এ ঘটনায় ইতোমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত প্রকৃত অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে বলে জানান প্রধাণ উপদেষ্টার প্রেস উইং । সেই সাথে আরো জানান ঘটনার সাথে জড়িত সকলকে বিচারের মুখোমুখি করা হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং বার্তায় বলা হয়, জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, সরকার ব্যক্ত করছেন যে বাংলাদেশে সহিংসতা, জাতিগত বিদ্বেষ এবং ধর্মান্ধতার কোনো স্থান নেই। ঐক্য, শান্তি ও আইন-শৃঙ্খলার যারা ভঙ্গ করবে, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সরকারের পক্ষ থেকে এ সকল বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||