মাদারীপুরে মানবপাচার মামলার এজাহারভুক্ত নারী আসামি গ্রেপ্তার।

এস এম আজাহার হোসেন, েব্যুরো চিফ মাদারীপুর :

মাদারীপুরে মানবপাচার মামলার এজাহারভুক্ত নারী আসামি গ্রেপ্তার।

মাদারীপুরের রাজৈরে মানবপাচার মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি ময়না আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার মজুমদারকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে মজুমদারকান্দি এলাকা থেকে মানবপাচার মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি ময়না আক্তারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ময়না আক্তারের বিরুদ্ধে মামলার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে রাজৈর থানা পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও আইনগত কার্যক্রম যথাযথভাবে অব্যাহত রয়েছে।