
এ জেড আমিনুজ্জামান রিপন :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বনির্ধারিত লংমার্চকে স্বাগত জানাতে গোপালগঞ্জের ঘোনাপাড়া মোড়ে সমবেত হয়েছেন জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে তাঁরা জাতীয় পতাকা ও জামায়াতে ইসলামীর দলীয় পতাকা নিয়ে ঘোনাপাড়া মোড়ে অবস্থান নেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা জানান, জামায়াতে ইসলামীর পূর্বনির্ধারিত লংমার্চের গাড়িবহর গোপালগঞ্জের সড়ক দিয়ে অতিক্রম করার সময় তাঁরা পতাকা হাতে দাঁড়িয়ে বহরটিকে স্বাগত জানাবেন। এ জন্য তাঁরা ঘোনাপাড়া মোড়ে একত্রিত হয়েছেন।
উল্লেখ্য, লংমার্চ উপলক্ষে গোপালগঞ্জে কোনো আনুষ্ঠানিক পথসভা বা সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়নি। তবে লংমার্চের গাড়িবহর জেলার সড়ক ব্যবহার করে বাগেরহাট ও খুলনার দিকে যাওয়ার কথা রয়েছে।
আয়োজকদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, লংমার্চের সমাপনী জনসভা শনিবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে (জিলা স্কুল মাঠ) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গোপালগঞ্জের ঘোনাপাড়া মোড়ে নেতাকর্মীদের এই অবস্থানকে কেন্দ্র করে লংমার্চের গাড়িবহরকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।