গোপালগঞ্জে এএসপি নাফিছুর রহমানের বিদায় সংবর্ধনা, সুবীর কুমার সাহার যোগদান।

শৈলেন্দ্রনাথ মজুমদার, গোপালগঞ্জ :

গোপালগঞ্জে এএসপি নাফিছুর রহমানের বিদায় সংবর্ধনা, সুবীর কুমার সাহার যোগদান

গোপালগঞ্জ জেলা পুলিশের মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাফিছুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা এবং নবাগত সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহার যোগদান উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর ২০২৬) গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।

অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

একই অনুষ্ঠানে মুকসুদপুর সার্কেলের নবাগত সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তাঁর নতুন কর্মস্থলে পেশাগত দক্ষতা, কর্মনিষ্ঠা ও জনসেবার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত কর্মকর্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাসানুর রহমানসহ গোপালগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

গোপালগঞ্জে এএসপি নাফিছুর রহমানের বিদায় সংবর্ধনা, সুবীর কুমার সাহার যোগদান

অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী কর্মকর্তার প্রতি সম্মান ও শুভকামনা জানানো হয় এবং নবাগত কর্মকর্তাকে নতুন দায়িত্ব পালনে স্বাগত জানানো হয়।