গোপালগঞ্জে ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রহমান সিকদার শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা ।

এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জে ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রহমান সিকদার শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা ।

ওয়ার্ডের সকল মন্দির পরিদর্শন ও অনুদান প্রদান। 

 

গোপালগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রহমান সিকদার শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন। এ সময় তিনি মন্দিরে মন্দিরে গিয়ে ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কে খোঁজখবর নেন এবং অনুদান প্রদান করেন। তাঁর সমর্থকদের অংশগ্রহণে শোভাযাত্রাটি স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করে।

সম্প্রতি গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী উত্তরপাড়ায় তিন দিনব্যাপী পদাবলি কীর্তন ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন রহমান সিকদার। বোড়াশী উত্তরপাড়া শ্রীশ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে পদাবলি কীর্তনসহ বিভিন্ন ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে ভক্তিমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে তুহিন কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরেন্দ্রনাথ মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদার, গোপালগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিশ্বদেব হালদার এবং ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রহমান সিকদার।

ধর্মীয় এ আয়োজনে স্থানীয় ভক্ত, দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। পদাবলি কীর্তন ও ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় মন্দির পরিদর্শন ও অনুদান প্রদানের মধ্য দিয়ে রহমান সিকদার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার পরিচয় দিয়েছেন। তাঁর সমর্থকদের নিয়ে মোটরসাইকেলের শোভাযাত্রা এবং বিভিন্ন মন্দিরে উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা দেখা যায়।

আসন্ন পৌর নির্বাচনে ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে রহমান সিকদারের এ কার্যক্রমকে তাঁর নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে। এসময় তিনি তার ওয়ার্ডের সকল ভোটারদের যে কোন প্রয়োজন ও সুবিধা অসুবিধার ব্যপারে তার সাথে সার্বক্ষনিক যোগাযোগ করার জন্য সকলকে বলেন।