
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

পাবনা সদর উপজেলা থেকে ১০ বছর বয়সী শিশু মোছাঃ কামরুন্নাহার নিখোঁজ হয়েছে। গতকাল ৯ সেপ্টেম্বর (বুধবার) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে পাবনা সদর থানাধীন দোগাছি ইউনিয়নের কুলুনিয়া এলাকা থেকে সে নিখোঁজ হয়।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে সম্ভাব্য সব আত্মীয়স্বজন ও সম্ভাব্য স্থান গুলোতে খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান মেলেনি। প্রিয় সন্তানকে হারিয়ে পরিবারটি বর্তমানে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।
নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করে তার পরিবারের কোলে ফিরিয়ে দিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে যৌথভাবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন গ্লোবাল চাইল্ড রিকভারি নেটওয়ার্ক (GCRN)।গ্লোবাল চাইল্ড রিকভারি নেটওয়ার্ক – জিসিআরএন এর পক্ষ থেকে শিশুটির সন্ধান উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।
শিশুটির সন্ধান পেলে বা কোনো তথ্য জানা থাকলে দ্রুত নিচের যোগাযোগ মাধ্যম গুলোতে খবর দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে:
জাতীয় জরুরি সেবা: ৯৯৯
হটলাইন: +৮৮০১৭১২৮৫৪৩৭৪
ইমেইল: almasumkhan4@gmail.com, gcrn0513@gmail.com অথবা globalchildrecoverynetwork@gmail.com
আপনার একটু সহযোগিতা, সচেতনতা ও তথ্য একটি শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে। আসুন, শিশুটিকে উদ্ধারে সবাই সহযোগিতা করি।