পাবনায় ১০ বছরের শিশু কামরুন্নাহার নিখোঁজ, উদ্ধারে কাজ করছে জিসিআরএন।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

পাবনায় ১০ বছরের শিশু কামরুন্নাহার নিখোঁজ, উদ্ধারে কাজ করছে জিসিআরএন।

 

পাবনা সদর উপজেলা থেকে ১০ বছর বয়সী শিশু মোছাঃ কামরুন্নাহার নিখোঁজ হয়েছে। গতকাল ৯ সেপ্টেম্বর (বুধবার) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে পাবনা সদর থানাধীন দোগাছি ইউনিয়নের কুলুনিয়া এলাকা থেকে সে নিখোঁজ হয়।

শিশুটির ​পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে সম্ভাব্য সব আত্মীয়স্বজন ও সম্ভাব্য স্থান গুলোতে খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান মেলেনি। প্রিয় সন্তানকে হারিয়ে পরিবারটি বর্তমানে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।

​নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করে তার পরিবারের কোলে ফিরিয়ে দিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে যৌথভাবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন গ্লোবাল চাইল্ড রিকভারি নেটওয়ার্ক (GCRN)।গ্লোবাল চাইল্ড রিকভারি নেটওয়ার্ক – জিসিআরএন এর পক্ষ থেকে শিশুটির সন্ধান উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

​শিশুটির সন্ধান পেলে বা কোনো তথ্য জানা থাকলে দ্রুত নিচের যোগাযোগ মাধ্যম গুলোতে খবর দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে:
​জাতীয় জরুরি সেবা: ৯৯৯
​হটলাইন: +৮৮০১৭১২৮৫৪৩৭৪
​ইমেইল: almasumkhan4@gmail.com, gcrn0513@gmail.com অথবা globalchildrecoverynetwork@gmail.com

​আপনার একটু সহযোগিতা, সচেতনতা ও তথ্য একটি শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে। আসুন, শিশুটিকে উদ্ধারে সবাই সহযোগিতা করি।