গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন।

ক্রাইম নিউজ প্রতিবেদক :

গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন।

গোপালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে মুসলিমা খানম নামে এক গৃহবধূকে জোর করে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে।
২৭ আগস্ট গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের বরফা গ্রামে এ ঘটনা ঘটে।
মুসলিমা খানম গোপালগঞ্জ সদর উপজেলা জালালাবাদ ইউনিয়নের বড়ফা গ্রামের তোবারক মোল্লার মেয়ে। ২০১৪ সালে একই গ্রামের
১১ বছর আগে নুরুজ্জামান মোল্লার ছেলে কোরবান মোল্লার সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়।

মুসলিমার ভাই জুয়েল মোল্লা, মা মর্জিনা বেগম, প্রতিবেশি কামরুল ইসলাম মোল্লা ও ইকরাম সরদারের সাথে কথা বললে তারা জানাযায়,
কুরবান মোল্লা দীর্ঘদিন যাবত যৌতুকের জন্য মুসলিমাকে শারীরিক ভাবে নির্যাতন করে আসছে। বিভিন্ন সময় মুসলিমার পরিবার পাঁচ লাখ টাকা দেয়। ২০২২ সালে মুসলিমার মা মর্জিনা বেগম বাদি হয়ে কোরবানের বিরুদ্ধে আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করে। পরে এলাকার গন্যমান্য লোক নিয়ে সালিশ মিমাংসা করে মুসলিমাকে সংসারে ফিরিয়ে নেয়। কিছু দিন পর পুনরায় টাকার জন্য নির্যাতন শুরু করে।

গত ২৭ আগষ্ট কোরবান ও তার পরিবারের লোক নিয়ে মুসলিমাকে মারপিট করে এক পর্যায়ে মুসলিমা মাটিতে লুটিয়ে পড়লে তার মুখের মধ্যে জোর করে বিষ ঢেলে দেয়।

মুসলিমা এক পর্যায়ে অচেতন হয়ে পড়লে কুরবান ও তার বাবা নুরুজ্জামান মোল্লা ভ্যানে তুলে মুসলিমার বাবার বাড়িতে নিয়ে যায় এবং বাড়ির উঠানে ফেলে রেখে দৌড়ে পালানোর চেষ্টা করে।
তাদের দৌড়ানো দেখে এলাকার রিকু মোল্লা, কিচমত মোল্লাসহ অন্তত ১৫-২০ জন লোক তাদের গতিরোধ করে। দৌড়াচ্ছে কেন স্থানীয় বাসিন্দারা জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেনি। পরে তারা স্বীকার করেন মুসলিমাকে জোর করে বিষ খাইয়েছেন। এর জন্য ভুল স্বীকার করে অনুতপ্ত হয়। ওই সময় থানায় খবর দিলে পুলিশে সদস্যরা কুরবান ও নুরুজ্জামানকে থানায় নিয়ে যায়।

পরিবারের লোকজন মুসলিমাকে অচেতন অবস্থায় প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজে নিয়ে ভর্তি। ওই রাতে তার মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে ২৮ আগস্ট মুসলিমার দাফন সম্পন্ন হয়।

মুসলিমার মা মর্জিনা বেগম বাদি হয়ে গোপালগঞ্জ সদর থানা কুরবান ও নুরুজ্জামান মোল্লাসহ চার জনকে আসামী করে মামলা দায়ের করে।

হত্যার বিচারের দাবিতে আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় গোপালগঞ্জে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চন্দ্রদিঘলিয়া-মুধুমতি সড়কে বড়ফা নতুন বাজারে মানববন্ধন করে। এতে ওই এলাকায় শতাধিক লোক অংশ গ্রহন করে।
মানববন্ধনে মুসলিমার ভাই জুয়েল মোল্লা, মা মর্জিনা বেগম, প্রতিবেশি কামরুল ইসলাম মোল্লা ও ইকরাম সরদার বক্তব্য দেন।

গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন।

গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এবিষয়ে মামলা হয়েছে। এ মামলায় কুরবান ও তার বাবা নুরুজ্জামান মোল্লাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।