ধর্ম যার যার, উৎসব সবার: গোপালগঞ্জে শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি পালিত।

মো. রিপন মোল্লা, নিজস্ব প্রতিবেদক :

ধর্ম যার যার, উৎসব সবার: গোপালগঞ্জে শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি পালিত।

‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি ও জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দেশমাতৃকার শান্তি, সমৃদ্ধি ও ধর্মীয় সম্প্রীতি কামনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মঙ্গল শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আজ শুক্রবার (৪,সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ জেলা কেন্দ্রীয় কালীবাড়িতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১৬ গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, সাধারণ মানুষের নেতা ও ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত ডা. কে এম বাবর।

অনুষ্ঠানটির উদ্বোধক গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ- উজ- জামান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতি সুবর্ণ শিকদার এম পি (সংরক্ষিত মহিলা আসন)

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো, হাবিবুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য। এ দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে যুগ যুগ ধরে বসবাস করে আসছে। সম্প্রীতির এই চেতনা অক্ষুণ্ন রেখে দেশ ও মানবকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের মধ্যে ভালোবাসা, শান্তি, ন্যায় ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ারও একটি উপলক্ষ। সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানই একটি সুন্দর ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার ভিত্তি।

অনুষ্ঠানে বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ ও মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

পরে ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক পরিবেশনা ও অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। জন্মাষ্টমী উপলক্ষে গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।