
এ জেড আমিুজ্জামান রিপন :

আলোচনা সভা ও র্যালির মধ্য দিয়ে গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে গোপালগঞ্জ জেলা বিএনপি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গোপালগঞ্জ পৌর পার্কে জেলা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালি বের করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের।
গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতৃবৃন্দসহ সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সদর উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটির সভাপতি এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, সাংগঠনিক সম্পাদক হাছানুল বান্না, গোপালগঞ্জ পৌর বিএনপির সভাপতি শেখ হাছিবুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক রিয়াজউদ্দিন লিপটন, গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ অলম সেলিম সদর উপজেল শ্রমীক দলের সদস্য সচিব রিপন মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে গোপালগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর গোপালগঞ্জের সাধারণ জনগণকে ভালোবাসা দিয়ে বিএনপির প্ল্যাটফর্মেে আনতে সকলকে আহ্বান জানান।
তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত র্যালিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি পৌর পার্ক এলাকা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গোপালগঞ্জে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে দলের নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক ঐক্য ও নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে তারা আশা প্রকাশ করেন।