গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি।

আবিদুর রহমান নাহিয়ান, গোপালগঞ্জ:

আবিদুর রহমান নাহিয়ান, গোপালগঞ্জ:

 

গোপালগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা বার্ষিক পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) মোঃ সিদ্দিকুর রহমান।

রোববার (৩০ আগস্ট ২০২৬) তিনি গোপালগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেন।

অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) মোঃ সিদ্দিকুর রহমান গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। এ সময় গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তাকে স্বাগত জানান।

পরে জেলা পুলিশের একটি চৌকস দল অ্যাডিশনাল ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমানকে আনুষ্ঠানিক সালামি প্রদান করে।

পরিদর্শনকালে তিনি গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম, সদর কোর্ট এবং টুঙ্গিপাড়া থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। একই সঙ্গে তিনি থানা ও পুলিশ কার্যালয়ের বিভিন্ন নথিপত্র, প্রশাসনিক কার্যক্রম এবং আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিষয় পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) মোঃ সিদ্দিকুর রহমান জেলা পুলিশের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং জনগণকে দ্রুত ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার মোঃ নাফিসুর রহমান (মুকসুদপুর সার্কেল), সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান (ক্রাইম অ্যান্ড অপস), সহকারী পুলিশ সুপার রনি হাওলাদার (শিক্ষানবিস প্রবেশনার)সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

ছবির ক্যাপশন: গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) মোঃ সিদ্দিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হচ্ছে।