
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা প্রেস ক্লাবের নতুন ভবন নির্মাণ প্রকল্পের পরামর্শক নিয়োগে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ও খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিনের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে খুলনা সিটি কর্পোরেশনের জিআইজেড মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
কেসিসির স্থপতি রেজবিনা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ডিজাইন কনসালটেন্সি ইউনিট (আরডিসিইউ)-এর পরিচালক অধ্যাপক ড. শেখ সিরাজুল হাকিম চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সাবেক সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, যুগ্ম-সম্পাদক বেল্লাল হোসেন সজল, কার্যনির্বাহী সদস্য কে এম জিয়াউস সাদাত।
এছাড়া উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, চিফ প্ল্যানিং অফিসার আবির-উল-জব্বার, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিনের অধ্যাপক ড. কে এইচ মাহফুজ-উদ-দারাইন, সহযোগী অধ্যাপক মোঃ শেখ মারুফ হোসেন, সহযোগী অধ্যাপক ও স্থপতি মোঃ এস এম নাজিমউদ্দিন পায়েল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সদস্য মোঃ রাজু আহম্মেদ, মোঃ রাজু হাওলাদার, মোঃ নুরুল আমিন নুর ও রামিম চৌধুরী।
উল্লেখ্য, এই চুক্তির মাধ্যমে খুলনা প্রেসক্লাবের নতুন ভবনের স্থাপত্য পরিকল্পনা ও সংশ্লিষ্ট কারিগরি কার্যক্রমে খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিন আনুষ্ঠানিক ভাবে যুক্ত হলো। এর ফলে নতুন ভবন নির্মাণ প্রকল্পের পরিকল্পনা ও নকশা প্রণয়নে বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ স্থপতিদের কারিগরি সহযোগিতা পাওয়া যাবে।