মাদারীপুরের শিবচরের জঙ্গল থেকে তরুণীর লাশ উদ্ধার।

এস এম আজাহার হোসেন জেলা ব্যুরো চিফ, মাদারীপুর :

# শিবচরে জঙ্গল থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার **শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:** মাদারীপুরের শিবচর উপজেলায় জঙ্গলের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার মাদবরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাখরেরকান্দি গ্রামের দারুসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মাদ্রাসা সংলগ্ন জঙ্গলের ভেতরে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা, নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে এবং কী কারণে মরদেহটি ওই জঙ্গলে পড়ে ছিল, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত করছে। মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মাদারীপুরের শিবচর উপজেলায় জঙ্গলের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার মাদবরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাখরেরকান্দি গ্রামের দারুসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মাদ্রাসা সংলগ্ন জঙ্গলের ভেতরে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের ধারণা, নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে এবং কী কারণে মরদেহটি ওই জঙ্গলে পড়ে ছিল, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।