নৈতিক স্খলন প্রমাণিত, গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

নৈতিক স্খলন প্রমাণিত, গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার।

আজ ২২ জুলাই (বুধবার) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমীর ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয় গুলো পর্যালোচনা করা হয়।

সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

একই সঙ্গে গাজী নজরুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।