​খুলনা জেলা প্রশাসকের বটিয়াঘাটা উপজেলা পরিদর্শন ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধন।

​মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

 ​খুলনা জেলা প্রশাসকের বটিয়াঘাটা উপজেলা পরিদর্শন ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধন।

খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা পরিদর্শন করেছেন।

দিনব্যাপী নানা কর্মব্যস্ততায় তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পর্যালোচনা, সেবামূলক কার্যক্রমের উদ্বোধন এবং সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক জলমা ইউনিয়নে নিরাপদ প্রসব সেবা কেন্দ্র (এফডব্লিউসি) উদ্বোধন করেন। এরপর তিনি ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন এবং স্থানীয় সুপার কুইন ফুটবল ক্লাবের খেলোয়াড়দের মাঝে ফুটবল, জার্সি ও বুট বিতরণ করেন। এছাড়া তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

পরে জেলা প্রশাসক বটিয়াঘাটা থানা পরিদর্শন করেন এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভা কক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি উপজেলার বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনার পাশাপাশি জিইএমএস (GEMS) ও ওয়েবসাইটে কর্মকর্তা-কর্মচারীদের তথ্য নিয়মিত হালনাগাদ করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

সফর কালে তিনি উপজেলার ৯টি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান গবেষণা সরঞ্জাম, বটিয়াঘাটা সরকারি ডিগ্রি কলেজে প্রজেক্টর ও রিফ্লেক্টর এবং সরকারি শিশু পরিবার (বালিকা)-এর শিশুদের মাঝে বৈদ্যুতিক ফ্যান বিতরণ করেন। এছাড়া তিনি বটিয়াঘাটা থানা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

​মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের কাঠালতলা–মাগুরখালী খাল খনন কাজ এবং স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে রাস্তার দুই পাশে চলমান বৃক্ষরোপণ কর্মসূচি সরেজমিনে পরিদর্শন করেন খুলনা জেলা প্রশাসক। পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি সুরখালী ইউনিয়ন ভূমি অফিস ও সুরখালী ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন।

এ সময় বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. শোয়েব শাত-ঈল-ইভান, বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত

 ​খুলনা জেলা প্রশাসকের বটিয়াঘাটা উপজেলা পরিদর্শন ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধন। ছিলেন।

খুলনা জেলায় ​জনবান্ধব, সেবামুখী ও উন্নয়নমুখী প্রশাসন প্রতিষ্ঠায় মাঠ পর্যায়ে খুলনা জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সফর কালে জানানো হয়।