খুলনায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স।
বিভাগীয় কমিশনারের কার্যালয়

টানা কয়েক দিনের ভারী বর্ষণে খুলনা সিটির অধিকাংশ এলাকা এবং জেলার বিভিন্ন উপজেলা জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মুখে পড়েছে। অনেক এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় জনজীবন ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে সার্বিক বন্যা পরিস্থিতি পর্যালোচনায় আজ (রোববার) দুপুরে বিভাগীয় কমিশনারদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

খুলনা প্রান্তে বিভাগীয় কমিশনারের সভা কক্ষে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি, ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র এবং প্রশাসনের গৃহীত প্রস্তুতি ও করণীয় বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

ভিডিও কনফারেন্সে রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা অংশ নেন।

এর আগে সকালে বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ভারী বর্ষণজনিত পরিস্থিতি মোকাবিলা, উদ্ধার কার্যক্রম, ত্রাণ প্রস্তুতি এবং সংশ্লিষ্ট দপ্তর গুলোর সমন্বয় নিয়ে আলোচনা হয়।

সভায় রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম, র‌্যাব-৬-এর অধিনায়ক মোহাম্মদ নিস্তার আহমেদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অনলাইনে যুক্ত হয়ে নিজ নিজ জেলার বন্যা পরিস্থিতি ও প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।