৭২এর সংবিধান বাতিলে ছাত্র আন্দোলনের কর্মসূচি জমায়েত সক্রিয় থাকলেও মুক্তিযুদ্ধের পক্ষে বিএনপির নেতারা।

এ জেড আমিনুজ্জামান রিপনঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের খুব একটা ইতিবাচক সাড়া ছিল না। এই ঘোষণা দেওয়ার পর ছাত্রদের পক্ষ থেকে ‘৭২-এর সংবিধানকে ‘মুজিববাদী’ আখ্যা দিয়ে তার ‘কবর’ রচনার কথাও বলা হয়েছিল। জামায়েত ইসলামি বাংলাদেশ এই আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিল ওপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষে বিভিন্ন মঞ্চে বক্তব্য রেখে আন্দোলন থেকে বিরত থাকেন।
এছাড়া সরাসরি এই কর্মসূচির বিরোধিতা না করলেও শিক্ষার্থীদের ওই ঘোষণার পর বিএনপিকে বিভিন্ন সভা সমাবেশে ‘৭২ এর সংবিধানের পক্ষে ইতিবাচক অবস্থান নিতেও দেখা যায় সেই সাথে গত কয়েকদিনে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়ে বক্তব্যও দিতে দেখা গেছে বিএনপি নেতাদের। ওই কর্মসূচি ঘোষণার পর বিএনপি নেতাকর্মী ও দলীয় সমর্থকদের অনেককেই ছাত্রদের ওই কর্মসূচির সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিতে দেখা গেছে।
সরকারের একটি সূত্র জানাচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সাথে টেলিফোনে কথা বলেছেন।একই সময় দলটির স্থায়ী কমিটির বৈঠকেও এই বিষয় নিয়ে আলোচনা হয়।
অন্যদিকে, সোমবার রাতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা যে রুদ্ধদ্বার বৈঠক করে সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সংগঠনটির সাবেক পরিচালক আসিফ মাহমুদ।
এক পর্যায়ে গভীর রাতে প্রেস ব্রিফিংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয় শহিদ মিনারে জমায়েত কর্মসূচি বহাল রাখলেও ঘোষণাপত্র আপাতত স্থগিত রাখা হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সম্পাদক আব্দুল হান্নান মাসউদ বক্তব্যে জানা যায় কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে বাধা ছিল।সেটা আমরা কাটিয়ে উঠেছি। বিভিন্ন শক্তি ভেবেছিল মানুষ আমাদের কর্মসূচিতে সাড়া দিবে না, কিন্তু সেটি ভুল প্রমাণ হয়েছে।তিনি বলেন, ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়নি। প্রকাশ্যে কৌশল অবলম্বন করেছে বৈষম্যবিরোধীরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জুলাই বিপ্লব গণতান্ত্রিক গণঅভ্যুত্থান করার আকাঙ্ক্ষা অনুযায়ী ঘোষণাপত্র সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দলসহ সবার সাথে আলোচনা করে হবে। আশা করি তাতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে