

শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও সাফল্যকে উৎসাহিত করতে গোপালগঞ্জ সদর উপজেলার এস. এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ (৩০ জুলাই ২০২৬) ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করেছে। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে জেলার প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষা বিভাগের কর্মকর্তা, অভিভাবক ও সুধীজনের উপস্থিতিতে শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
“আনন্দধারা বহিছে ভুবনে, দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে“— এই চিরন্তন বাণীকে প্রতিপাদ্য করে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. কে. এম. বাবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. জ্যোৎস্না খাতুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের (এসএমসি) সভাপতি ডা. রাবেয়া আক্তার।
আয়োজকরা জানান, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি, ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করা এবং অন্যান্য শিক্ষার্থীদেরও মেধা বিকাশে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শিক্ষার্থীদের সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়; এটি বিদ্যালয়, পরিবার এবং সমাজেরও গর্ব। তাই শিক্ষার্থীদের এই অর্জনকে যথাযথ মর্যাদা দিতে প্রতিবছর এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়ার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথিরা।