স্বামীকে নিয়ে জমি দখলের চেষ্টা নায়িকা পপির বিরুদ্ধে অভিযোগ।

এমডি আল মাসুম খান, ব্যুরো চিফ, খুলনা :

 

স্বামীকে নিয়ে জমি দখলের চেষ্টা নায়িকা পপির বিরুদ্ধে অভিযোগ।
নায়িকা পপি ও তার স্বামী

ঢালিউডের বাংলা ছবির সাবেক জনপ্রিয় নায়িকা ও খুলনা শহরের জমিদার বাড়ির মেয়ে সাদিকা পারভীন পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন। গতকাল সোমবার খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়। আজ মঙ্গলবার জিডির সূত্র ধরে জানা যায়, পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ সোমবার বেলা ১২টা ৩০ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ির ইব্রাহিম মিয়া সড়কের তাদের পৈতৃক ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। জমি দখলে বাধা দিলে এক পর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।
বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম গণমাধ্যমের সাংবাদিকদের আজ বলেন, আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর ৫-৬ বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে।
অবণ্টনকৃত তার বাবার জমি দখলের চেষ্টা করছে। পপি আমাদের প্রতিনিয়ত হয়রানির মধ্যে রেখেছে। এই বৃদ্ধ বয়সে আমরা কোথায় যাব। পপির আপন মেজ বোন ফিরোজা পারভীন গণমাধ্যম কে জানান, আমরা ৪ বোন, ২ ভাই। পপি সবার মা। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি পপির মাধ্যমে। পপি ছাড়া আমরা সবাই এক আছি। সে আগেও আমাদের পেশি শক্তির ভয় দেখিয়েছে। বিষয়টি সিনিয়র নায়ক আলমগির, জায়েদ খানসহ আরও দুয়েকজন জানেন। এসব জানার পর নায়ক আলমগির সাহেব পপিকে বিষয়টি সমাধানের কথা বলেছিলেন। কিন্তু পপি কোনো কিছুতেই থামছেছে না। সবার জমি সে নিজেই দখল করতে চায়। পপির বোন আরও বলেন, নতুন স্বামীসহ পপি খুলনায় অবস্থান করছেন। আমাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই। উল্লেখ্য কয়েক বছর ধরেই নিজেকে আড়ালে রেখেছেন ঢালিউডের নায়িকা পপি। একই সাথে বিয়ে ও সন্তানের জন্ম গ্রহণের খবর এলেও এ নিয়ে মুখ খোলেননি খুলনার মেয়ে পপি।