সেনাবাহিনীর হস্তক্ষেপে গোপালগঞ্জের জালালাবাদে মিথ্যা মামলা জড়িত একশত বছরের বৃদ্ধের জমি ফেরত পাওয়ার দ্বারপ্রান্তে।

মনির মোল্লা গোপালগঞ্জ :

কোহিনুরের দেওয়া মিথ্যা মামলার আসামী একশত বেছরের বৃদ্ধ আমির শেখ - ছবি
কোহিনুরের দেওয়া মিথ্যা মামলার আসামী একশত বেছরের বৃদ্ধ আমির শেখ – ছবি

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের ইশারায় হাসান সরদারের মেয়ে কোহিনুর ইসলাম অত্যাচার ও মিথ্যা মামলার হাত থেকে রেহাই পেতে একই এলাকার তারই মামা আমির শেখ(৮২)ও তার পুত্র নুর ইসলাম শেখ ঘর ছাড়া। স্থানীয় চেয়ারম্যান ও মাতবরদের প্রভাবে বিচার না পেয়ে সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ দিয়ে বহুদিনের দুরবস্থা থেকে মুক্তির পথে বৃদ্ধ সহ নুর ইসলাম শেখের পরিবার।
নূর ইসলাম শেখ বাদী হয়ে সেনা বাহিনীর কাছে দেওয়া অভিযোগ পত্র সূত্রে জানা যায়, জালালাবাদ ইউপি চেয়ারম্যান এস,এম মারুফ রেজা ও মূল ভোগান্তি সৃষ্টিকারী বাগান সরদারের মেয়ে কহিনুর ইসলাম এবং তার সহযোগী শাহিনুর খানম, বিল্লাল সরদার, বেগম জান, লুলু মোল্যা, শাওন মোল্যা, মাসুম মোল্যা, মশিয়ার মোল্লা, হাবি মোল্যা, জাহাঙ্গির মোল্যা , সুজন মোল্যা, সাফায়েত মোল্যা নসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে উল্লেখ্য যে, নুর ইসলামের পিতা আমির শেখ (১০০) এর নিজ নামীয় গোপালগঞ্জ সদর থানাধীন ইছাখালী মৌজার ১১৯ নং খতিয়ানের ২১৮৬ দাগের ৮ শতাংশ ও উভয় মৌজার ২১৯৪ দাগের ১৫ শতাংশ এবং ২১৯৫ ভাগের ৭ শতাংশ, যাহাতে মোট ৩০ শতাংশ জমি নিয়ে বহু বছর যাবত শত্রুতার জেরে মিথ্যা মামলা দায়ের করে চেয়ারম্যানের ক্ষমতায় একের পর এক আপকর্ম চালিয়ে যাচ্ছে তারা। ওরা আমার ছোট ভাই সহিদুল শেখ কে বাজারের মধ্যে একা পেয়ে মারপিট করে ওর কাছ থেকে টাকা পয়সা সহ সবকিছু লুটপাট করে নিয়ে যায়। এ ব্যপারে রআমি আমি গোপালগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করি। কোহিনুর ইসলাম কৌশলে তার চক্রের লোকজনদের মাধ্যমে ব্যপারটি মীমাংসা করার কথা বলে উল্টো জোরপূর্বক আমার জমি দখল করে ঘরবাড়ি নির্মাণ ও বসত করছে।
নুর ইসলাম আরো বলেন বিগত সরকারের আমলে চেয়ারম্যান মারুফের প্রভাবে কোহিনুর ইসলামের হত্যার ও আমাদের জায়গা দখলের ব্যপারে কোথাও কোন বিচার পাই নাই।আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তা না থাকায় গোপালগঞ্জের ঘোনাপাড়া শেখ রেহেনা টেক্সটাইল বাংলাদেশ সেনা বাহিনীর অস্থায়ী ক্যাম্পে সুবিচারের আশায় অভিযোগ দায়ের করলে তাদের হস্তক্ষেপে আমি আমার জমি যা কহিনুর ইসলামের দখলে ছিল তা ফেরত পাওয়ার দারপ্রন্তে পৌঁছেছি।