সুন্দরবনের টেকের খাল এলাকা থেকে ১০ কেজি হরিণের ফাঁদ উদ্ধার।

মো: আল মাসুম খান,বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:

সুন্দরবনের টেকের খাল এলাকা থেকে ১০ কেজি হরিণের মাংস উদ্ধার।
খুলনা বন বিভাগের সুন্দরবন পশ্চিম বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশনের আওতাধীন টেকের খাল এলাকা থেকে ১০ কেজি ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ। আজ সোমবার ২ জুন সকাল আনুমানিক ১০ টার সময় অভিযান চালিয়ে এ গাঁজা উদ্ধার করা হয়। সুন্দরবন পশ্চিম বনবিভাগের সূত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো: আনোয়ার হোসেন সঙ্গীয় বনরক্ষীদের নিয়ে টেকের খান এলাকায় অভিযান চালিয়ে কাদার নিচে পুঁতে রাখা ১০ কেজি দানা ফাঁদ উদ্ধার করে। বন বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো: আনোয়ার হোসেন সাংবাদিকদের আরও বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় বনরক্ষীদের নিয়ে টেকের খাল এলাকায় অভিযান চালিয়ে মাটিতে পুঁতে রাখা ১০ কেজি দানা ফাঁদ উদ্ধার করেছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ।