
ক্রাইম নিউজ, নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি এবার গোপালগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে না। নিরাপত্তাজনিত কারণ গোপালগঞ্জ জেলাকে এই কর্মসূচির আওতায় আনা হয়নি।
সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রথমে সারাদেশে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা দেয়। প্রাথমিক সূচিতে ১৬ জুলাই গোপালগঞ্জে পদযাত্রার উল্লেখ্য থাকলেও সংবাদ সম্মেলনের পরে গোপালগঞ্জের কর্মসূচি বাদ দেওয়া হয়।
গণমাধ্যমে সারজিস আলম বলেন, “গোপালগঞ্জে পদযাত্রার পরিবর্তে আমাদের স্থানীয় নেতা-কর্মীরা সাংগঠনিক আলোচনা ও দোয়া-মোনাজাত করবেন।
গত বছরের ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে। গত বছর মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লে এনসিপির নেতাদের নিরাপত্তায় সেনাবাহিনী ও পুলিশের সাথে সংঘর্ষের সৃষ্টি হয়, সংঘর্ষে সেনাবাহিনী প্রকাশ্যে গুলি করে, এসময় নিহত হন ৪ জন সাধারণ মানুষ। পরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সহায়তায় এনসিপির শীর্ষ নেতাদের উদ্ধার করে নিরাপদে গোপালগঞ্জ থেকে সরিয়ে নেয়।
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে এনসিপি দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করলেও পূর্বের ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কারণে কর্মসূচির পরিবর্তন করেছে এনসিপির নেতাকর্মীরা বলে ধারণা করছেন অনেকে।