সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোপালগঞ্জে কোরআন খতম ও দোয়া মোনাজাত

এমডি নাঈম, গোপালগঞ্জ প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোপালগঞ্জে কোরআন খতম ও দোয়া মোনাজাত
সাবেক প্রধানমন্ত্রী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোপালগঞ্জে কোরআন খতম, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে, বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মোনাজাত ও কোরআন শরীফ খতমের আয়োজন করা হয়।। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহবায়ক শরীফ রফিকুজ্জামান, ডা. কে এম বাবর,অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, হাসানুল বান্না, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহবায়ক মো. জুবায়ের হোসেন, যুগ্ম আহবায়ক আরিফুল হক আরিফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ
কোরআন খতম শেষে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।