
এ জেড আমিনুজ্জামান রিপন :

বাংলাদেশের আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মারা গেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে ৩০শে ডিসেম্বর, মঙ্গলবার ভোর ৬ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
কিডনি, হৃদ্রোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত প্রায় এক মাস যাবৎ তিনি ঐ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী কালে দলটি জানিয়েছেন , মিসেস জিয়ার মৃত্যুর সময় সেখানে তার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ জোবায়দা রহমান, নাতনী জাইমা রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।