সাতক্ষীরায় ন্যায়কুঞ্জ উদ্বোধন করলেন বিচারপতি মাহমুদুল হক ।

মো: আল মাসুম খান, ব্যুরো চিফ, খুলনা :

 সাতক্ষীরায় ন্যায়কুঞ্জ উদ্বোধন করলেন বিচারপতি মাহমুদুল হক
খুলনা বিভাগের সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক। আজ সোমবার ৫ এপ্রিল সকাল সাড়ে ৯টায় উদ্বোধনের পর হাইকোর্টের

বিচারপতি মাহমুদুল হক বলেন, ন্যায়কুঞ্জ উদ্বোধনের ফলে আদালতে আগত বিচার প্রার্থী মানুষের সেবাকে আরো এক ধাপ এগিয়ে নেওয়া হলো। এর ফলে বিচার প্রার্থী নারী ও পুরুষ আদালত অঙ্গনে এসে একটু বিশ্রামের সুযোগ পাবে। হাইকোর্টের বিচারপতি আরও বলেন, সাতক্ষীরার আদালতে পৌনে এক লাখ মামলা পেইন্ডিং আছে। বিচার নিষ্পত্তি আরও সহজ করতে আমরা একের পর এক পদক্ষেপ নিচ্ছি। আমরা ইতোমধ্যে সুপ্রিম কোর্ট থেকে ১২দফা নির্দেশনা দিয়েছি কিভাবে এই মামলার জট কমানো যায়। এই মামলা গুলো এক দিনে হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, যখন থেকে এই বিচার ব্যবস্থা শুরু হয়েছে তখন থেকে ক্রমান্বয়ে এই মামলা জটের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, এখন আমরা আদালতের বিচারকের সংখ্যা বাড়িয়েছি, ফলে দ্রুত মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা ও দায়রা জজ মোহম্মদ নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলম, পিপি এড. আব্দুস সাত্তার প্রমুখ। ন্যায় কুঞ্জু উদ্বোধনের পর হাইকোর্টের বিচারপতি মাহমুদুল হক জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলার বিচার বিভাগীয় বিচারকদের সাথে মতবিনিময় করেন। এছাড়া তিনি দিনভর সাতক্ষীরা জেলার বিভিন্ন দর্শনীয় স্থান সফর করবেন। এসব স্থানের মধ্যে রয়েছে, কালীগঞ্জের নলতা শরীফ, দেবহাটার মিনি সুন্দরবন ও সাতক্ষীরা সদরের ভোমরা স্থল বন্দর। এ সময় বিচারপতির সাথে সফর সঙ্গী হিসাবে থাকবেন সহকারী রেজিস্টার (সহকারী জজ) মোছা. শামসুন নহর, বেঞ্চ অফিসার মোঃ আক্তারুজ্জামান ও ব্যক্তিগত কর্মকর্তা মোঃ একরামুল কবীরসহ সাতক্ষীরা বিচার বিভাগের বিভিন্ন আদালতের বিচারকেরা।