সংস্কার ব্যতীত নির্বাচন জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন হবে না- ফয়জুল করিম

মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা:

সংস্কার ব্যতীত নির্বাচন জনগণের আশা আকাঙ্খা প্রতিফলন হবে না- ফয়জুল করিম
ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেছেন, দৃশ্যমান সংস্কার ব্যতীত জাতীয় নির্বাচন দেশের ১৮ কোটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। শুধু নির্বাচনই সকল সমস্যার সমাধান নয়। অতীতে অনেক নির্বাচন হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি বরং সমস্যার জায়গায় রয়ে গেছে। এজন্য জাতীয় নির্বাচনের আগে অন্তত পক্ষে এমন সংস্কার করা উচিত যে সংস্কারে মাধ্যমে নিরপেক্ষ গ্রহণ যোগ্য ভোটাধিকারের পরিবেশ নিশ্চিত হয়। আজ মঙ্গলবার বিকাল ৩ টায় ডুমুরিয়া উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনাকে ইসলাম ও সভ্যতা বিরোধী আখ্যা দিয়েছেন তিনি। ছাত্র জনতার জুলাই বিপ্লবের সংগঠিত হত্যার বিচার, দুর্নীতি ও চাঁদাবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা, এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ডুমুরিয়া উপজেলা সভাপতি মাও. ওমর আলী সভাপতিত্বে ও মোহাম্মদ আলী ওলিয়ার রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে জেলা ইসলামি আন্দোলন বাংলাদেশর সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান বলেন ইসলামি রাষ্ট্র গঠনে দেশের সকল ইসলামি মনা শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।ইসলামি শাসনে দেশ ও জাতির কল্যাণের বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা ইসলামি আন্দোলনের জেলা শাখার সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জয়েন্ট সেক্রেটারি এসএম রেজাউল করিম সরদার, জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলা সভাপতি মাওলানা মাহবুবুল আলম, মাওলানা মুজিবুর রহমান, মুফতি ওমর হোসাইন, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি সাইফুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান গোলদার, মোঃ আবু নাঈম গোলদার, এস এম ইনামুল হাসান সাঈদ, মোঃ ফরহাদ মোল্লা সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।