সংবাদমাধ্যমে পাওয়া: ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র

ক্রাইম  নিউজ ডেস্ক :

ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন সংবাদমাধ্যম গুলো এই তথ্য জানিয়েছে। এর আগে তাদের দীর্ঘদিনের আঞ্চলিক শত্রু ইরানে হামলার কথা জানায় ইসরাইল। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
একাধিক মার্কিন সংবাদমাধ্যম দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ওয়াশিংটন ইসরাইলের সঙ্গে যৌথ অভিযানের অংশ হিসেবে ইরানে এই হামলা শুরু করেছে।
এর আগে ইসরাইল জানিয়েছিল যে, তারা ইরানে হামলা চালিয়েছে এবং নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।