শেখ হাসিনাকে বেআইনি কারাদণ্ড দেয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিবাদ ও র‍্যালি।

হাকিকুল ইসলাম খোকন( আন্তরজাতিক) যুক্তরাজ্র্য প্রতিবেদক :

শেখ হাসিনাকে বেআইনি কারাদণ্ড দেয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিবাদ ও র‍্যালি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুকন্যা ,সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে অবৈধ ও বেআইনি কারাদণ্ড দেয়ার বিরুদ্ধে তাৎক্ষণিক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ,আওয়ামী পরিবার,সকল সহযোগী অঙ্গ সংগঠন,মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক,, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সমূহের উপস্থিতিতে গত বুধবার,২ জুলাই ২০২৫,নিউইয়র্কের জ‍্যকালনা হইটস্সের ডাইভাসিচি প্লাজা সন্ধ্যা ৮টায়
তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানিয়ে এক সভা ও প্রতিবাদ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা প্রদীপ রক্ষণ কর এবং সঞ্চালনা ও পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী।প্রতিবাদ সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন ক্যাপটেন(অব.)বীর মুক্তিযোদ্ধা আবু বকর,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ,আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার আলী,শিক্ষা বিষয়ক সম্পাদক এমএ করিম জাহাঙ্গির,নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন,শেখ হাসিনা মন্ত্রের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জলিল,দেলওয়ার হোসেন মোল্লা,শারমিন তালুকদার,মি. তালুকদার,যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুরেল আহমেদ,যুক্তরাষ্ট্র আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কিবরিয়া জামান,সাবেক সভাপতি আশরাফ উদ্দিন,সাবেক সভাপতি নুরুজ্জামান সরকার,যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী,সোহেল চৌধুরী,সাখাওয়াত হোসেন চাক্ষল,ছাত্রলীগ নেতা রিদয় ,সহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সু কন্যা ,সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ও প্রহসনমূলক মামলায় অবৈধ ও বেআইনিভাবে ছয় মাসের কারাদণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ,আওয়ামী পরিবার,সকল সহযোগী অঙ্গ সংগঠন এবং মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাচ্ছে।
এই মিথ্যা ও প্রহসনমূলক মামলায় আইন ও ন্যায় বিচারের সকল রীতিনীতি ও নজির লঙ্ঘন করে অবৈধ ও অসাংবিধানিক তথাকথিত অন্তর্বর্তী জঙ্গি সরকার কর্তৃক গঠিত ট্রাইবুনাল একতরফাভাবে এক মাসেরও কম সমাজের মধ্যে এ অবৈধ ও বেআইনি কারাদণ্ড দেয়। বাংলাদেশের ইতিহাসে আদালত অঙ্গনে এ ধরনের জঘন্য ঘটনা আর ঘটে নি। খুনি ইউনূসের জঙ্গিগোষ্ঠী দেশে আইনের শাসন ও ন্যায় বিচার যে ভূলুণ্ঠিত করেছে, দেশে বিচারের নামে যে প্রহসন ও ‘বিচারিক সন্ত্রাস’ চলছে, এই ঘটনা সেটিই প্রমাণ করে। এই ঘটনা পুরোনো ক্যাঙারু কোর্ট মডেলকেও হার মানিয়েছে।
বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে কথিত টেলিফোন কথোপকথনে একটি মন্তব্য উল্লেখ করে ৩০ এপ্রিল ট্রাইবুনালে আদালত অবমাননার অভিযোগ দায়ের করে। ট্রাইবুনাল কোন ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফাভাবে এই অভিযোগ গ্রহণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার নিযুক্ত কোনো আইনজীবীর বক্তব্য তারা শুনেনি এবং শোনার সুযোগ দেননি। বরং বিদেশে অবস্থানরত শেখ হাসিনাকে প্রহসনমূলকভাবে ২৫ শে মে ট্রাইবুনালে হাজির হওয়ার নির্দেশ দেয়। আর আজ তাকে কোন ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বিনা শুনানিতে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে।
বাংলাদেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে যেকোনো ফৌজদারি মামলায় অপরাধ শতভাগ প্রমাণিত না হলে দোষী সাব্যস্ত করা যায় না। আমাদের অপরাধ আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে “every crime has to be proved beyond any reasonable shadow of doubt’ অর্থাৎ সন্দেহের যেকোনো যুক্তিসংগত ছায়ার ঊর্ধ্বে অপরাধ প্রমাণ করতে হয়। এছাড়া, ট্রাইবুনাল আইনের যে বিধানের উল্লেখ করে এই দণ্ড দেয়া হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন ভাবেই এই বিধান লঙ্ঘন করেননি।শেখ হাসিনাকে বেআইনি কারাদণ্ড দেয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিবাদ ও র‍্যালি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মনে করে, বর্তমানে দেশে সর্বত্র মব সন্ত্রাসের যে দৌরাত্ম্য চলছে, তারই অংশ হিসেবে খুনি ইউনূসের জঙ্গি গোষ্ঠীর নির্দেশে একইভাবে দেশে বিচারিক সন্ত্রাস ও প্রহসন চলছে। এরই ধারাবাহিকতা আজ জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রহসনমূলকভাবে এক মাসেরও কম সমাজের মধ্যে একতরফাভাবে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে। আমরা মনে করি, খুনি ইউনুসের এই জঙ্গি অন্তর্বর্তী সরকার দেশকে ক্রমাগত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই ধ্বংসলীলার বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠছে। দেশের সকল বিবেকবান মানুষের কাছে আমাদের আহ্বান, এই অন্যায়, অবিচার এবং আইনের শাসন ও বিচার ব্যবস্থা ধ্বংসের বিরুদ্ধে আপনারা সোচ্চার হোন। পাশাপাশি, বিশ্ব বিবেকের কাছেও আমাদের একই আহ্বান। আমাদের বিশ্বাস, দেশের জনগণ এই ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রস্তুতি নিচ্ছে। দেশের জনগণকে নিয়ে আমরা দেশ ধ্বংসকারী এই খুনি চক্র, জঙ্গি গোষ্ঠীকে প্রতিহত করব ।
সূত্র বার্তা সংস্থা বাপসনিউজ।