শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের মৃত্যু।

এস এম আজাহার হোসেন, ব্যুরো চিফ, মাদারীপুর :

শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন । (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে।

মরহুম শহিদুল ইসলাম শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

দুই স্থানে জানাজা শুক্রবার

পারিবারিক ও দলীয় সূত্রে জানানো হয়েছে, মরহুম শহিদুল ইসলামের জানাজার নামাজ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় শিবচর বাস টার্মিনালে অনুষ্ঠিত হবে। পরে সকাল ১১টায় তাঁর নিজ বাসভবন মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দিতে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁর স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।