
মো: আল মাসুম খান,খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

বাংলাদেশ বর্ডার গার্ড ২১ বিজিবি’র এক অভিযানে দুইটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। ২১ বিজিবি’র এক সংবাদ সম্মেলনে জানা যায় যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলোট ক্যাম্পের বিজিবি সদস্যরা গতকাল বৃহস্পতিবার ২৯ মে রাত ১০ টার দিকে একটি অভিযান চালিয়ে ২টি নাইন এম এম বিদেশি পিস্তল, ২ টি ম্যাগাজিনসহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।
বিজিবি’র অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটককৃতরা হলেন, যশোর জেলার শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচ ভোট গ্রামের রবিউল ইসলামের ছেলে মোঃ ইছাহাক (৪৫) এবং একই এলাকার মৃত ইমাম আলীর ছেলে মোঃ আব্দুল মজিদ (৪২)। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) আরও জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারত থেকে অস্ত্রের একটি চালান পাচার হয়ে বাংলাদেশে আসবে। এ ধরনের সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে শার্শার পাঁচ ভুলোট গ্রামের ইসাহাক ও মজিদের বাড়িতে অভিযান চালিয়ে প্রত্যেকের বাড়ি থেকে এক একটি করে বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় ইসাহাক ও মজিদকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। অস্ত্রের চালান এবং আসামি আটকের বিষয়টি গণমাধ্যমের সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার পিএসসি ইঞ্জিনিয়ার্স। আসামি ইসাহাক ও মজিদের নামে অবৈধ ভাবে অস্ত্র রাখার অপরাধে অস্ত্রের চালানসহ তাদেরকে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বাংলাদেশ বর্ডার গার্ড ২১ (বিজিবি) এর অধিনায়ক।