শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন শৈলেন্দ্রনাথ মজুমদার।

ক্রাইম নিউজ প্রতিবেদক, গোপালগঞ্জ :

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন শৈলেন্দ্রনাথ মজুমদার।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি, শান্তি ও মানবিক বন্ধনের আহ্বান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন  প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জের সভাপতি এবং ক্রাইম নিউজ বাংলাদেশের সহবার্তা সম্পাদক শৈলেন্দ্রনাথ মজুমদার।

শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, শরতের শুভ্র মেঘ, কাশফুলের দোলা আর শিউলির স্নিগ্ধ সুবাসে প্রকৃতি যখন অপরূপ সাজে সজ্জিত হয়, তখনই আগমন ঘটে শক্তি, সাহস ও কল্যাণের প্রতীক দেবী দুর্গার। দেবীর আগমনে মানুষের মনে জাগে নতুন আশা, আনন্দ ও ইতিবাচক প্রত্যাশা।

তিনি আরও বলেন, মা দুর্গার শুভাগমনে সবার জীবন আনন্দ, শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। সমাজ থেকে দূর হোক সব ধরনের অশুভ শক্তি, বিভেদ ও বিদ্বেষ। মানবতার আলোয় উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে গড়ে উঠুক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ভালোবাসার অটুট বন্ধন।

শৈলেন্দ্রনাথ মজুমদার বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, মিলন ও মানবিক মূল্যবোধেরও প্রতীক। এ উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় হোক—এটাই তাঁর প্রত্যাশা।

তিনি আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি ও কল্যাণ বয়ে আনবে। সব অকল্যাণ দূর হয়ে মানুষের জীবন হয়ে উঠবে সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধিময়।

পরিশেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও মঙ্গল কামনা করে সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।