
নইন আবু নাঈম, শরণখোলা, বাগেরহাট :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাগেরহাটের শরণখোলায় দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় শরণখোলা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে উপজেলা বিএনপির আয়োজনে এ দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন পঞ্চায়েতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, জেলা বিএনপির সদস্য মোল্লা ইসহাক আলি, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার মো. মধু, উপজেলা যুবদলের আহ্বায়ক ইব্রাহিম মোল্লা, সদস্য সচিব আল আমিন খান, ৩ নম্বর রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ মজিদ এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মামুন গাজী।
এ ছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ছাত্রদল, যুবদল, মুক্তিযোদ্ধা, প্রজন্ম, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণ করেন। পরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।